সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর

বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বসেছিল বিয়ের আসর। আয়োজন করা হয়েছিল প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের। এরপর সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরেননি বর। বিয়ের জন্য পাওয়া ১২ ঘণ্টার প্যারোল শেষ হওয়ায় রাত ৮টায় তাকে ফিরে যেতে হয় কারাগারে।

বর মাইনপাল ধিল্লা (মাইনপাল বাদলি নামেও পরিচিত) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বিয়ের জন্য নির্দিষ্ট সময়ের প্যারোলে তিনি কারাগার থেকে বের হওয়ার সুযোগ পান।

তার কনে কম্বোডিয়ার নাগরিক মেটা চানমিয়া। ধারণা করা হয়, ২০১৮ সালে কম্বোডিয়ায় তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।

ঝাজ্জারের পুলিশ সুপার সিমারদীপ সিং জানান, অনুষ্ঠানস্থলের চারপাশে পুলিশ মোতায়েন ছিল। প্রবেশকারীদের তল্লাশি করা হয় এবং অতিথি ও স্বজনদের চলাফেরায় নজর রাখা হয়। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমকে ভেতরে যেতে দেওয়া হয়নি।

ঝাজ্জারের বদলি গ্রামের বাসিন্দা ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ২০১৩ সালের এপ্রিলে যাবজ্জীবন সাজা পান। কর্মকর্তাদের মতে, আরও দুটি মামলায় তার সাজা হয়েছে।

২০১৮ সালের জুলাইয়ে হিসার কেন্দ্রীয় কারাগার থেকে ছয় সপ্তাহের প্যারোল পেয়ে আর ফেরেননি ধিল্লা। কর্মকর্তাদের দাবি, ওই বছরের আগস্টে ভুয়া পরিচয়ে দেশ ছাড়েন তিনি। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। কম্বোডিয়ার কর্তৃপক্ষ ২০২৫ সালের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করে; সেপ্টেম্বরে ভারতে ফেরানোর পর তিনি আবার কারাবন্দি হন। আগেরবার প্যারোলে পালিয়ে যাওয়ায় এবারের অনুমতিতে কঠোর শর্ত ছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz