সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

লেবাননে অভিযান বন্ধে সেনাবাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

লেবাননে অভিযান বন্ধে সেনাবাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির সেনাবাহিনীকে তাদের বর্তমান অবস্থান বজায় রেখে দক্ষিণ লেবাননে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২০ জুন) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম ‘বৈরুত’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীকে অবস্থান বজায় রেখে লেবাননে অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে ইসরায়েলের সেনাপ্রধানও লেবাননে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু ও কাটজের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা সূত্র দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমকে জানিয়েছে, দক্ষিণ লেবাননে হুমকি নির্মূলের জন্য সেনাবাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে সেনাবাহিনী কঠোরভাবে জবাব দেবে।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, লেবাননে ‘ইয়েলো লাইন’-এর ভেতরে সেনাবাহিনী অবাধে কাজ করছে।

ইসরায়েলের চ্যানেল ১৩-কে একটি সামরিক সূত্র জানিয়েছে, লেবাননে কার্যক্রম ব্যাপকভাবে কমিয়ে আনা হবে এবং শুধু সরাসরি হুমকির মুখে পড়লেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, উত্তর সীমান্ত রক্ষার জন্য যত দিন প্রয়োজন হবে, ইসরায়েল দক্ষিণ লেবাননে অবস্থান করবে। তিনি আরও নির্দেশ দিয়েছেন, হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দিতে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যেকোনো হুমকি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz