সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ

​হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ

সৌদি যুবরাজ সালমান, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিজ্ঞাপন
ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ও সৌদি আরবে গোষ্ঠীটির হামলা মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সৌদি ও ইসরায়েলের মধ্যে এসব যোগাযোগের সমন্বয় করছে। এর উদ্দেশ্য হলো সৌদি আরবকে হুতিদের হামলা মোকাবিলায় সহায়তা করতে পারে; এমন ইসরায়েলি গোয়েন্দা তথ্য রিয়াদের কাছে পৌঁছে দেওয়া।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা পেতে সেন্টকমের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে। সৌদি আরব এ বিষয়ে অন্যান্য উপসাগরীয় দেশ ও মিসরের সঙ্গেও যোগাযোগ করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এ বিষয়ে সৌদি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা বা এমন কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

দুই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বকে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে ইসরায়েলকে যেন সামনের সারিতে না রাখা হয়।

এর পরিবর্তে হুতিদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক জোট গঠনের রাজনৈতিক প্রচেষ্টায় মনোযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা এবং সৌদি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তাদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সৌদি-ইসরায়েল যোগাযোগের এ খবর সামনে এলো। সূত্র : টাইমস অব ইসরায়েল

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz