সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের

‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের রাজধানী দিল্লিতে বসেছে ব্রিকস জোটের বড় বৈঠক। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি বার্তা দিয়ে বলেন, অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে এবং কোনো দেশের বাণিজ্য আটকে রাখা যাবে না।

তিনি বিশ্বজুড়ে ক্ষমতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না মেনে সবাইকে এক হয়ে ব্যবসা ও আলোচনার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেন শি জিনপিং। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি স্পষ্ট বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পুরো বিশ্বের জন্য ক্ষতিকর এবং এটি সাধারণ মানুষের জীবনকে কেবল ধ্বংসের পথেই ঠেলে দিচ্ছে। এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সরাসরি উপস্থিত ছিলেন।

সব দেশকে এক সুতোয় বাঁধার কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের সূচনাতেই জোর দিয়ে বলেন, বিশ্বের অর্ধেক মানুষ ও ৪০ শতাংশ অর্থনীতি এখন আমাদের হাতে। ক্ষমতার পুরোনো নিয়ম ভেঙে এমন এক বিশ্ব বানাতে হবে যেখানে ছোট-বড় সব দেশের সমান অধিকার থাকবে। সূত্র: এএফপি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz