সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, নির্ধারিত সময়ে জাহাজ চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, নির্ধারিত সময়ে জাহাজ চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী তেলবাহী ট্যাংকারগুলোকে মার্কিন সামরিক সুরক্ষা পাওয়ার জন্য কেবল নির্ধারিত সময়ে চলাচল করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে চলাচলকারী জাহাজে ইরান হামলা বাড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১২ সেপ্টেম্বর (শনিবার) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমসের’ বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণ দিকে ওমান উপকূল ঘেঁষা একটি নির্দিষ্ট পথ ব্যবহারকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক সামরিক সুরক্ষা দিয়ে আসছে ওয়াশিংটন। তবে সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রতিরক্ষা বেষ্টনী দেওয়ার এই সময়সীমা কমিয়ে দৈনিক দুটি নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।

মার্কিন নৌবাহিনীর সমন্বয় কেন্দ্র থেকে সামুদ্রিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো ইমেইলবার্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস এই তথ্য নিশ্চিত করেছে। ইরান সম্প্রতি রাতের অন্ধকারে জাহাজগুলোতে আক্রমণের মাত্রা বাড়ালে তা ঠেকাতেই এই সুনির্দিষ্ট সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পারস্য উপসাগর দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ খনিজ তেল পরিবাহিত হয়। ওই অঞ্চলে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন সামরিক বাহিনী এমন পদক্ষেপ নিচ্ছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz