সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

বিজ্ঞাপন
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এছাড়া কয়েক জন আহতও হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা সবাই শিশু ও কিশোর।

শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো।

পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা বিরল। কারণ কেপভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো, যানবাহনও ত্রুটিমুক্ত।  

সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস, মোট যাত্রী ছিল ৩২ জন। কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন সেই বাসটির চালক। প্রতি বছর একবার তিনি উপহার হিসেবে নিজ খরচে কয়েক জন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তা-ই গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য রাতভর কাজ করেছেন। যানটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল।

রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়। আরসিভি-র তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz