সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে অস্থিরতার প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের জাতীয় গড় দাম দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৫ ডলারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এ তথ্য জানিয়েছে। এর আগে ২০২২ সালের জুনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর দেশটিতে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

ডিজেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে পরিবহন ও উৎপাদন খরচে। ভারী যন্ত্রপাতি, বাস, ট্রেন ও পণ্যবাহী ট্রাকে ব্যাপকভাবে ডিজেল ব্যবহৃত হওয়ায় নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ডিজেলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও বাড়ছে। শুক্রবার দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের জাতীয় গড় মূল্য দাঁড়ায় ৪ দশমিক ১৪ ডলারে। লেবার ডে ছুটির সপ্তাহান্তকে সামনে রেখে বছরের এই সময়ের জন্য এটিও রেকর্ড দাম।

এএএ বলছে, হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। এর প্রভাব সরাসরি জ্বালানির খুচরা বাজারে পড়ছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল করছে। ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, প্রতিদিন প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল প্রণালিটি দিয়ে যাচ্ছে, যা যুদ্ধের আগের সময়ের কাছাকাছি।

একই দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ভাষ্য, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ‘কার্যত শেষ’ হয়ে গেছে। তবে ট্যাংকারগুলোর প্রকৃত চলাচল যাচাই করা কঠিন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। মার্কিন সুরক্ষায় চলাচলকারী অনেক জাহাজ ইরানি বাহিনীর নজর এড়াতে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখছে।

অন্যদিকে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বাজারকে প্রভাবিত করতে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ওয়াশিংটন।

প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনাও অব্যাহত রয়েছে। সম্প্রতি সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুই নাবিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম ও জীবনযাত্রার ব্যয় দেশটির রাজনীতিতেও নতুন চাপ তৈরি করেছে। জনমত জরিপে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের পাশাপাশি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz