সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি এলাকা থেকে বন্যায় নিহতদের মরদেহ একটি অস্থায়ী শিবিরে সরিয়ে নিচ্ছে দেশটির সেনাসদস্যরা। ছবি : এএফপি

বিজ্ঞাপন
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে বলে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। ভয়াবহ এই আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩ জনে। খবর বার্তা সংস্থা এএফপির। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। এতে করে গত ২৬ আগস্টের হিমবাহ ও পর্বত ধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জনে। 

হিমালয় পর্বতমালার ট্র্যাকার এবং হিন্দু ও বৌদ্ধদের পবিত্র স্থান তিব্বতের কৈলাশ পর্বত পরিদর্শনে আসা তীর্থযাত্রীসহ ৮০০ জনেরও বেশি বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। 

এছাড়া ভারতের বিভিন্ন নদী থেকে অন্তত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো নেপাল থেকে ভেসে এসেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। তবে এই মরদেহগুলোকে অফিশিয়াল মৃতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz