সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে : মার্কিন রাষ্ট্রদূত

​বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে : মার্কিন রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের রেল যোগাযোগ উন্নয়নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্বমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ১ সেপ্টেম্বর (সোমবার) পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুরে পৌঁছে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত জানান, এটাই ছিল বাংলাদেশের কোনো ট্রেনে তার প্রথম ভ্রমণ।

পার্বতীপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শনের প্রসঙ্গ তুলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন একটি মার্কিন কোম্পানির তৈরি। বাংলাদেশে আধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র রেল খাতের উন্নয়নে অবদান রেখে আসছে। তার এ সফর দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক (ডব্লিউএম) মমতাজুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

পরে মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ে কারখানায় সংরক্ষিত ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন, কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে জাদুঘর এবং ব্রিটিশ আমলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়া ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান ও সংলগ্ন চিনি মসজিদও ঘুরে দেখেন তিনি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz