সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯

​নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চীন সীমান্তের কাছের ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৯৩৯ জন নিহত হয়েছে, অন্যদিকে দেশে নিখোঁজের সংখ্যা কমে ৩,৯২৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাণঘাতি এই আকস্মিক বন্যার পর ৩১ আগস্ট (সোমবার) উদ্ধার অভিযান ষষ্ঠ দিনে গড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

চীনা রাষ্ট্রীয় মাধ্যম এর আগে তিব্বতে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যার ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৭১ জনে। নেপালের নিখোঁজদের তালিকায় ৫৯২ জন বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।

তবে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের মূল ঝাপটা সহ্য করা জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে নিখোঁজ শ্রমিকের সংখ্যা আগের ৯৩৩ জন থেকে কমে সোমবারে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক আপডেটে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ৩ হাজার ৩৩৩ জন নিখোঁজ নাগরিকের তালিকা দিয়েছে। এর মধ্যে নুয়াকোট জেলায় ১ হাজার ১৫৮ জন এবং রাসায়া জেলায় আরও ৮৬৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫ জন সৈনিক, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন।

ভারতে, উত্তর প্রদেশ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে ১৭টি লাশ উদ্ধার করেছে, যা বন্যার শিকার ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছে এবং এগুলোকে এখনও মোট নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz