সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর যেকোনো ধরনের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কঠোর ও কার্যকর জবাব দেবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩১ আগস্ট (সোমবার) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত রাতে জর্ডান লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবকটি আকাশেই সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। আর যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়নি, সেটি কোনো ধরনের হুমকি বা ক্ষয়ক্ষতির কারণ ছিল না বলে শনাক্ত করা হয়েছিল।

একই সঙ্গে ট্রাম্প তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, চরম সংকটে পড়ে ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।

এর আগে লারাখ দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় রোববার রাতে জর্ডানের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্ত পরিবেশের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম সরাসরি বড় ধরনের সংঘাতের ঘটনা।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz