সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রের কাছে ১১টি বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে দেশটির নৌবাহিনী

​যুক্তরাষ্ট্রের কাছে ১১টি বিমানবাহী রণতরী  থাকা সত্ত্বেও চাপে দেশটির নৌবাহিনী

সমুদ্রে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ফাইল ছবি

বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রের বহরে ১১টি বিমানবাহী রণতরী রয়েছে। যেখানে চীন ব্যবহার করে মাত্র তিনটি। এরপরও বিশ্বজুড়ে নিজেদের সব সামরিক চাহিদা মেটাতে পারছে না মার্কিন নৌবাহিনী। অবসরপ্রাপ্ত মার্কিন ভাইস অ্যাডমিরাল জন মিলার সম্প্রতি এই দাবি করেছেন। 

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, কাগজে-কলমে ১১টি সংখ্যা শুনতে অনেক মনে হলেও বাস্তবে একসঙ্গে সব জাহাজ সাগরে নামানো যায় না। রণতরীগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও বড় ধরনের মেরামতের জন্য প্রতিটি বিমানবাহী জাহাজকে কয়েক বছর বন্দরে আটকে রাখতে হয়। এছাড়া সাধারণ যত্ন ও সেনাদের নিয়মিত প্রশিক্ষণের জন্যও অনেক জাহাজ আটকে থাকে।

জন মিলার আরও বলেন, প্রস্তুত থাকার প্রকৃত হিসাব বের করতে মোট বহরকে তিন দিয়ে ভাগ করতে হয়। যদি আমাদের হাতে কোনো নির্দিষ্ট দিনে নয়টি রণতরী সচল থাকে, তবে তার মধ্যে তিনটি মোতায়েন করা সম্ভব, তিনটি কেবল মিশন শেষ করে ফিরে এসেছে এবং বাকি তিনটি পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এই সীমাবদ্ধতার কারণেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওয়াশিংটন তাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিয়োজিত একমাত্র রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটনকে’ সরাতে বাধ্য হয়। এটিকে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশের’ সঙ্গে যোগ দিতে পাঠানো হয়। 

মিলার সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা মানে অনেক বড় শক্তি প্রদর্শন, যার মাশুল বিশ্বরাজনীতির অন্য কোনো অঞ্চলে অন্যভাবে গুনতে হতে পারে।’

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz