সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, যুক্তরাষ্ট্রের ৫ জনসহ নিহত ৭

কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, যুক্তরাষ্ট্রের ৫ জনসহ নিহত ৭

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন পাইলটসহ অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা ১৩ মিনিটে রাজধানী নাইরোবির উত্তরের ঘটনা এটি। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির (কেসিএএ) বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে উড্ডয়নের পর দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে জানান, হেলিকপ্টারটিতে ছিলেন একজন পাইলট ও ছয়জন যাত্রী। দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে নেই।

তার ভাষ্য, পর্যটকদের নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার ফ্লাইট ছিল হেলিকপ্টারটি। দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের পাদদেশ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে সেই দৃশ্যও দেখা যায়।

তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার উঁচু মাউন্ট ওলোলোকওয়ে সাম্বুরু জনগোষ্ঠীর কাছে পবিত্র একটি পাহাড়। পর্যটকদের কাছে এটি জনপ্রিয় হাইকিং গন্তব্য। পাহাড়টির ওপর দিয়ে হেলিকপ্টার ভ্রমণের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে কেসিএএ। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও অন্যান্য জরুরি কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে কেনিয়া রেড ক্রস।

রেড ক্রসের প্রকাশ করা ছবিতে দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা যায়। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে।

এর আগে গত মার্চে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। তাদের মধ্যে দেশটির একজন সংসদ সদস্যও ছিলেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz