সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ নিয়ে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ নিয়ে ট্রাম্প ইরানকে যে তুচ্ছতাচ্ছিল্য করেন সেটি একটি ভুল।

তিনি সতর্কতা দিয়ে বলেন, হরমুজ পাহাড়ায় তাদের যে সেনারা আছে তারা এতটাই তৎপর যে সুযোগ পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের পা-ও ভেঙে দেবে তারা।

রোববার (১৬ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবিকে তিনি বলেন, “এসব মন্তব্য নিয়ে ঠাট্টা-মশকরা করা মস্ত বড় ভুল। কারণ এটি ইরান। আর হরমুজ পাহাড়ায় এমন রক্ষকরা আছে তারা আপনার (ট্রাম্পের) পা ভেঙে দেবে।” তিনি দাবি করেন মার্কিন সেনাদের আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালি থেকে বিতাড়িত করা হয়েছে এবং তাদের আর এখানে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।

এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আর কখনো আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন মেজর জেনারেল হাতামি। তিনি বলেছেন, “ইরান এটি কখনো মেনে নেবে না। সূত্র: আলজাজিরা

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz