সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​আফগানিস্তানে বোমা হামলায় ফয়জাবাদ শহরের তালেবান মেয়র নিহত

​আফগানিস্তানে বোমা হামলায় ফয়জাবাদ শহরের তালেবান মেয়র নিহত

বিজ্ঞাপন
ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) জানিয়েছে, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ফয়জাবাদ শহরের তালেবান-নিযুক্ত মেয়র আবদুর রহমান মনসুর তাদের বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রের নিরাপত্তারক্ষীরাও নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

এর আগে স্থানীয় সূত্রগুলো জানিয়েছিল,ফয়জাবাদে তালেবান মেয়রকে বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট জানিয়েছে, বাদাখশানের গভর্নরের কার্যালয় থেকে প্রায় ১০০ মিটার দূরে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের পৌর ভবনের কাছে শাহর-ই-কোহনা এলাকায় বিস্ফোরণের মাধ্যমে আবদুর রহমান মনসুরকে বহনকারী গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আফগানিস্তান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, বিস্ফোরণের পর তালেবান কর্মকর্তাকে বহনকারী গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ফয়জাবাদের তালেবান মেয়র আবদুর রহমান মনসুরের বাড়ি ছিল ময়দান ওয়ারদাক প্রদেশে।

গত দুই সপ্তাহে বাদাখশানে লক্ষ্যবস্তু হওয়া তিনি দ্বিতীয় শীর্ষস্থানীয় তালেবান কর্মকর্তা।

এর আগে ২৮ জুলাই বাদাখশানে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জাবিহুল্লাহ আমিরি নিহত হন।

তালেবান পুলিশ জানিয়েছিল, কার্যালয়ে যাওয়ার পথে বাহারাক-ফয়জাবাদ সড়কে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে হামলা চালিয়ে হত্যা করে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz