সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় লেডি বাইকারের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় লেডি বাইকারের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঋদ্ধি ঠক্কর (২৪) নামে মুম্বাইয়ের এক লেডি বাইকার। বুধবার (১২ আগস্ট) ৩০ নম্বর জাতীয় সড়কের মারকা তোলা গ্রামের কাছে একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটে এ দুর্ঘটনা।

নিহত ঋদ্ধি মুম্বাইয়ের কান্দিভালির বাসিন্দা। জানা গেছে, ২৩ জন নারী মোটরসাইকেল আরোহীর একটি দলের সঙ্গে মুম্বাই থেকে বস্তারের উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ঋদ্ধি।

দুর্ঘটনার পর স্থানীয়রা জরুরি নম্বর ১১২-এ ফোন করে সহায়তা চান। পরে আহত ঋদ্ধিকে প্রাথমিক চিকিৎসার জন্য চারামার একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধামতরির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ঋদ্ধির মরদেহ ময়নাতদন্তের জন্য ধামতরি জেলা হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলা করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঋদ্ধির সঙ্গে থাকা নারী মোটরসাইকেল আরোহীদের দলের অন্য সদস্যদেরও।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz