সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​​হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান

​​হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান

বিজ্ঞাপন
​হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই সতর্ক করে জানান, যদি এই অবরোধ অব্যাহত থাকে, তবে মার্কিন রণতরি ও বাহিনীকে মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে হবে।

ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না।’

সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি দেব না।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বা ট্রানজিট রুট। এই নৌপথ ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা সামুদ্রিক নিরাপত্তা এবং বিশ্বব্যাপী জ্বালানির বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz