সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রয়াত গ্যাংস্টার আতিক আহমেদের ছোট ছেলে আবান আহমেদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঝাঁসির একটি মহাসড়কে দ্রুতগতিতে চলা তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আবান আহমেদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সাদা রঙের ক্রিয়েটা গাড়িতে চড়ে ঝাঁসি কারাগারে বন্দী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান আবান এবং সোনু নামের অপর এক আরোহী। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝাঁসির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিবিজিটিএস মূর্তি জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে।

আবানের এই মর্মান্তিক মৃত্যুর পর গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আতিক আহমেদের পরিবারের করুণ পরিণতি আবারও সামনে এল। আতিকের মোট পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে উমর আহমেদ বর্তমানে লখনউ কারাগারে এবং দ্বিতীয় ছেলে আলী আহমেদ ঝাঁসি কারাগারে বন্দী আছেন। তার তৃতীয় ছেলে আসাদ আহমেদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছিলেন এবং চতুর্থ ছেলে আহজাম আহমেদ বর্তমানে মুক্ত রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকা সাবেক এমপি আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে সাংবাদিক পরিচয়ে আসা তিন ব্যক্তি গুলি করে হত্যা করে। হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ শতাধিক অপরাধমূলক মামলার আসামি ছিলেন আতিক আহমেদ। ২০২৩ সালের মার্চে একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz