সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাবার চোখের সামনেই গাড়িসহ ভেসে গেল মা ও দুই মেয়ে

বাবার চোখের সামনেই গাড়িসহ ভেসে গেল মা ও দুই মেয়ে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
প্রকৃতি কখনো নির্মল, কখনো কঠোর। কখনো জোগায় প্রাণের সঞ্চার, কখনো কেড়ে নেয় প্রাণ। হড়কা বান, পাহাড় কিংবা ভূমিধস- মৃত্যুর মিছিলে কখনো শামিল হয় পরিবার, স্বজন, প্রিয়জন। এক করুণ ঘটনার সাক্ষী হলো ভারতের মহারাষ্ট্রের যাবতমল বিভাগ। নদীর পানিতে ভেসে গেল গাড়ি। তাতে ছিলেন এক মা ও তার দুই মেয়ে। সকলেই প্রাণ হারিয়েছেন। তবে গাছের ডাল ধরে বেঁচে গেছেন বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ। গতকাল বৃহস্পতিবার পরিবারটি যাচ্ছিল আহিলইয়ানগর নামে একটি জেলায়। সেদিন ঘটে ভারী বৃষ্টিপাত। তাতেই ফুলেফেঁপে ওঠে সেখানকার কুপ্তি নদীটি। ডুবে যায় নদীতে থাকা সেতুটিও।

গাড়ির চালক আঁচ করতে পারেননি সেতুটি কতটা ডুবেছে। ঠাওর করতে পারেননি স্রোতের বেগও। গাড়িটি তুলে দেন ডুবন্ত সেতুতে। তখনই তীব্র স্রোত ও পানি বেশি থাকায় গাড়িটি ভেসে সেতু থেকে চলে যায় নদীর মাঝখানে।

ওই সময় অভিনাশ খান্দারে নামে ওই বাবা তাৎক্ষণিকভাবে একটি গাছের ডাল ধরে ফেলেন। কিন্তু গাড়িসহ ভেসে যায় তার দুই মেয়ে ও স্ত্রী। চেয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেননি তিনি।

পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেরে দ্রুত সেখানে যায়। ছুটে যান উদ্ধারকারীরাও। এরপর সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের তিনজনের মরদেহ।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz