সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

​সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৫ জুলাই (শনিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, দেশটির দেইর এজ-জর এবং রাজধানী দামেস্কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে যুক্ত করেছে।

রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) তথ্য অনুযায়ী, আহতদের চিকিৎসাসেবার জন্য হোমস এলাকার সামরিক হাসপাতালে দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোর জরাজীর্ণ অবস্থার কথা বিবেচনা করলে, এই মহাসড়কটি অত্যন্ত দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz