সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ৭

​রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ৭

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাশিয়ার রাজধানী মস্কোতে রাতভর ৩৭০টিরও বেশি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। ১৮ জুলাই (শনিবার) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ধেয়ে আসা ড্রোনের সিংহভাগই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলে অন্য ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন। খবর এএফপির।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্সে’ লিখেছেন, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে মস্কো অঞ্চলের দিকে ৩৭০টিরও বেশি ড্রোন উড়ে আসতে থাকে। বিমান প্রতিরক্ষা বাহিনী দূরবর্তী এলাকাগুলোতেই অধিকাংশ ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এর মধ্যে ৬৪টি শত্রুভাবাপন্ন ড্রোন মস্কোর কাছাকাছি পৌঁছানোর পর ধ্বংস করা হয়েছে।

এদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তাম্বোভ অঞ্চলের একটি লজিস্টিক সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। শনিবার তাম্বোভের আঞ্চলিক গভর্নর এভজেনি পারভিশভ জানান, কোটোভস্ক শহরের একটি ‘ওয়াইল্ডবেরিজ’ লজিস্টিক সেন্টারে শত্রু ড্রোন আঘাত হানে। এতে সেখানে কর্মরত নৈশকালীন শিফটের সাতজন কর্মী নিহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz