সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশিরাও আমিরাতে পাবেন ৫ বছরের মাল্টিপল ভিসা

বাংলাদেশিরাও আমিরাতে পাবেন ৫ বছরের মাল্টিপল ভিসা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একবার এ ভিসা পাওয়ার পর পাঁচ বছরে যতবার ইচ্ছে দেশটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

এ জন্য নতুন করে ভিসার আবেদন করতে হবে না ভ্রমণকারীকে। এসব তথ্য জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।

একজন ব্যক্তি প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এক বছরে সর্বোচ্চ ১৮০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন ভ্রমণকারীরা।

তবে এ ভিসা পেতে কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর ব্যাংকে ৬ মাসের জন্য বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ৫ লাখ টাকা থাকতে হবে। কিন্তু ভিসা আবেদনের জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। ভিসা ফি হিসেবে দিতে হবে ৩ হাজার ৭১৩ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা।

আরব আমিরাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো সময় এ আবেদন করা যাবে। এ ছাড়া কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের সার্ভিস সেন্টারের মাধ্যমেও এ ভিসা আবেদন করা যাবে। জানা গেছে, পর্যটকের সংখ্যা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে আবুধাবি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz