সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ভেনেজুয়েলায় ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

​ভেনেজুয়েলায় ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। ১০ জুলাই (শুক্রবার) দেশটির সরকার জানিয়েছে, ২৪ জুনের ওই ভূমিকম্পে এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। টেলিগ্রামে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ।

২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শত বছরের মধ্যে এটিই ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু বহুতল ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সরকারি উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও নিখোঁজ স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন খালি করে দেয়া হয়।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় পুনরুদ্ধার কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে গত বুধবার জাতিসংঘ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের (ইউএনডিআরআর) হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz