কানাডা প্রবাসী দুই  সাংবাদিকদের সাথে  নিউইয়র্কে আড্ডা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৩:৪৭ , চলতি সংখ্যা
কানাডা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দ‍্য প্রবাসী’র আয়োজনে বিশিষ্ট লেখক, সম্পাদক ও সাংবাদিকদের এক চমৎকার আড্ডা অনুষ্ঠিত হয়েছে বিশ্বের রাজধানী হিসেবে সুপরিচিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত ১৩ নভেম্বর শুক্রবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘আড্ডা’ রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলায় যোগ দিয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী লেখক ও সাংবাদিক। 
বেশ কয়েকজন রাজনীতিবিদ, সমাজকর্মী ও কমিউনিটি নেতার উপস্থিতি এই আড্ডাকে আরো প্রাণবন্ত করে তুলে। 
‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং বিশিষ্ট সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের নিউইয়র্ক সফর উপলক্ষে ছিলো এই আড্ডার আয়োজন যার পেছনে মূল অবদান রেখেছেন বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। 
এতে যোগ দেন  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, অনলাইন নিউজ পোর্টাল ‘খবর ডটকম’-এর প্রকাশক, সম্পাদক ও লেখক শিব্বীর আহমেদ, সাপ্তাহিক জাগো প্রহরী সম্পাদক ও প্রকাশক ড. মাহাবুবুর রহমান ও সহকারী সম্পাদক মো. আবুল কাশেম, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ। 
এছাড়াও উপস্থিত ছিলেন নালন্দা প্রকাশনীর স্বত্বাধিকারী  রেদওয়ানুর রহমান জুয়েল, কমিউনিটি অ‍্যাক্টিভিস্ট আবিদ হোসেন, সমাজসেবক মোহাম্মদ আবীর এবং লেনিন।
মূল আনুষ্ঠানিক আড্ডা শুরু হওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচি ও ব্যস্ততার কারণে  ‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সাথে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ সেরে বিদায় নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক লাবলু আনসার, সাপ্তাহিক সন্ধান সম্পাদক সঞ্জিবন সরকার এবং এটিএন বাংলা ইউএসএ'র বার্তা সম্পাদক কানু দত্ত।
সভার শুরুতে আড্ডার মধ্যমণি মনিরুজ জামান উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুশল বিনিময়ের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হন। এর পরেই শুরু হয় বাঙালির আবহমানকালের চিরাচরিত প্রাণখোলা আড্ডা ও মননশীল আলোচনা।
অনুষ্ঠানে ‘দ‍্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল অত্যন্ত আবেগঘন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বক্তৃতা উপস্থিত সকলের মনে গভীর দাগ কাটে। 
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই জমজমাট আলোচনা ও আড্ডার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে সকলের অংশগ্রহণে প্রীতিভোজ ও ছবি তোলার মধ্য দিয়ে।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]