সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে’

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২
‘কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে’
বিজ্ঞাপন
বাংলাদেশে এখন সব সংবাদ ছাপিয়ে একটি সংবাদই প্রধানতম হয়ে উঠেছে। ‘শেখ হাসিনার দেশে ফেরা না-ফেরা’। সংবাদপত্রের পাতায় পাতায় ছড়ানো-ছিটানো কত গুরুত্বপূর্ণ সংবাদ। সেসব সংবাদ বিশ্ব মানবতাকে নানাভাবে স্পর্শ করে যাচ্ছে—তাতে বাংলাদেশের মানুষের মনোযোগ নেই। ওই একটি মাত্র সংবাদ, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন। তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, সেই সংবাদ ঘিরেই তোলপাড়।
ইসরায়েলে নেতানিয়াহুর দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আসলে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে নিয়ে জটিলতা। যদিও তার বিরোধী পক্ষ মিলে সরকার গঠনের ডাক পেয়েছে, কিন্তু ইসরায়েলের ঝুলন্ত এই পার্লামেন্ট কত দিন আয়ু পাবে—তা নিয়ে সকলের মাঝেই শঙ্কা আছে। আবার নেতানিয়াহু ক্ষমতায় না থাকলে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ হবে কি?—সে নিয়ে মিলিয়ন ডলারের প্রশ্ন। গাজায়, লেবাননে ইসরায়েলি বর্বরতা সকল সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষকে তো নির্বিচারে হত্যা করা হচ্ছেই, সেই সঙ্গে রেডক্রসের ত্রাণবাহী গাড়ি, মসজিদ, হাসপাতাল, স্কুল, খোলা আসমানের নিচে তাঁবু খাটিয়ে যেসব অসহায় মানুষ জীবন বাঁচানোর সংগ্রাম করে যাচ্ছে, সেসবও ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অভিঘাতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে হাহাকার। সব দেশে দ্রব্যমূল্য এতটাই বেড়েছে এবং এখনো ঊর্ধ্বগতি, তাতে দেশে দেশে জনগণের নাভিশ্বাস উঠেছে। এ থেকে যুক্তরাষ্ট্রও বাদ যাচ্ছে না। জ্বালানি তেলের ঊর্ধ্বগতি। ফলে কৃষি, শিল্পসহ সকল খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। যেসব পণ্য ছাড়া মানুষের জীবনযাপন অচল, সেসব পণ্যমূল্যে আগুন। সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের আয়-রোজগার নির্দিষ্ট কিংবা আয়ের কোনো নিশ্চিত উৎস নেই, তাদের ঘরে ঘরে চলছে হাহাকার।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত ৩ নভেম্বর। সে নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের জয়জয়কার। এখন কংগ্রেসের হাউস এবং সিনেট দুই কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ এবং এবারই রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। মিশিগানে প্রথমবারের মতো কোনো মুসলমান সিনেটর নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন। এ নিয়ে মুসলমানদের মধ্যে একটু বেশিই আনন্দ-উল্লাস লক্ষ করা যাচ্ছে; যা অত্যন্ত স্বাভাবিক, যদিও অনেকে সেটা বাড়াবাড়ি বলেই মনে করছে।
কিন্তু মধ্যবর্তী নির্বাচনে হারালেও এবং এই হারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে এককভাবে দায়ী করা হলেও তাকে মোটেও অবদমিত মনে হচ্ছে না। যুদ্ধ বন্ধ হওয়ার পরিবর্তে তীব্রতা আরও বেশি লক্ষ করা যাচ্ছে। নতুন নতুন যুদ্ধাস্ত্র, যা এত দিন কেউ ব্যবহার করেনি, এবার ভয়ংকর সেসব অস্ত্র ব্যবহারের কথাও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত এ যুদ্ধ কোথায় গিয়ে থামবে, তা কারও পক্ষে বলা সম্ভব নয়। আরও কত যে রক্ত ঝরবে, কত মানুষ মরবে, সে কথাও কেউ বলতে পারবে না।
এ কথা সবাই বলতে পারবে, যত রক্তই ঝরুক, মানুষ যতই মরুক—এই রক্তপাত এবং মৃত্যুকূপ যাদের কারণে, তাদের কোনো সন্তান, ঘনিষ্ঠজন মারা যাবে না। যারা সাধারণ মানুষের রক্ত ও জীবনের মূল্যে ক্ষমতা লাভ করবে, সেই সাধারণ মানুষকেই শাসন করবে, সাধারণ মানুষের রক্তে আবার তাদের হাতই রঞ্জিত হবে। তাদের নির্দেশেই মানুষ মরবে। সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না। কোনো প্রকার শোষণ-বঞ্চনা থেকেই তাদের মুক্তি মিলবে না। সাধারণ মানুষ সাধারণ থেকে অতিসাধারণ হবে, নিঃস্ব থেকে নিঃস্বতর হবে। কারণ সাধারণ মানুষই জীবন দেয়, সাধারণ মানুষই শোষণের শিকার হয়। সাধারণ মানুষের জীবনের মূল্য, রক্তের দাম কেউ বুঝতে পারে না বা বুঝতে চায়ও না।
এই সম্পাদকীয়টির উপসংহার টানতে চাই একজন কমশ্রুত কবির বহুলশ্রুত একটি কবিতা দিয়ে।

‘চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।

যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।’

আজকের সময়ে এমন প্রাসঙ্গিক কথা আর কিছু হতে পারে বলে মনে হয় না উপসংহার টানার।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz