সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
দিল্লী থেকে সিদ্দিকুর রহমানের দাবি

বিমানে না নিলে শেখ হাসিনা  সড়ক পথেই দেশে ঢুকবেন

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৩
বিমানে না নিলে শেখ হাসিনা  সড়ক পথেই দেশে ঢুকবেন
বিজ্ঞাপন
ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিমানে ফেরা সম্ভব না হলে তিনি সড়কপথে দেশে প্রবেশের কথাও ভাবছেন। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর এসব কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সড়কপথে ফিরলে কোন রুট ব্যবহার করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
সিদ্দিকুর রহমান বলেন, দেশে ফেরার বিষয়ে বৈঠকে শেখ হাসিনা তাঁদের দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারাও ভারত হয়ে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতা-কর্মী ডিসেম্বরে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সিদ্দিকুর রহমানের ভাষ্য, গত ১০ নভেম্বর তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল নিউইয়র্ক থেকে ভারতের দিল্লী রওনা হন। পরে দিল্লির একটি বাড়িতে শেখ হাসিনার সঙ্গে তারা দেখা করেন। সাক্ষাতের আগে ভারতীয় নিরাপত্তাকর্মীরা তাঁদের পাসপোর্ট ও মোবাইল ফোন নিয়ে নেন বলে জানান তিনি। এ কারণে বৈঠকের কোনো ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব হয়নি।
বৈঠকে শেখ হাসিনাকে দৃঢ়চেতা ও মানসিকভাবে শক্তিশালী মনে হয়েছে বলে জানান সিদ্দিকুর রহমান। তাঁর ভাষ্য, শেখ হাসিনা তাঁদের বলেছেন, তিনি বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত।
প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কার্যকরী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, আওয়ামী লীগ নেদা দুরুদ মিয়া রনেল, জাহিদ হাসান, পান্না মিয়া, লিটন সরকার, সাখাওয়াত হোসেন চঞ্চল, যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী ও ছাত্রলীগ নেতা রিদয় মিয়া। 
সিদ্দিকুর রহমান জানান, প্রায় ৫০ জন নেতা-কর্মী দিল্লি যেতে চেয়েছিলেন। তাঁদের অনেকে ভিসা পাননি। 
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz