ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৩৫ , অনলাইন ভার্সন
বোলারদের নৈপুণ্যে লক্ষ্যটা নাগালেই ছিল অস্ট্রেলিয়ার। এরপর ব্যাটিংয়ে নেমে অনবদ্য ইনিংস খেলেছে দলটি। রান তাড়ায় দলকে পথ দেখালেন বেথ মুনি ও ফিবি লিচফিল্ড। 

ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে আরেকবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। রোববার (৫ জুলাই) লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয় পায়।

ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। এ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৭ বল হাতে রেখেই।

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ আসরের মধ্যে ৮ বার ফাইনালে খেলে ৭ বার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। একটির বেশি শিরোপা নেই আর কারও।

২০০৯ সালে ঘরের মাঠে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এ নিয়ে চারটি ফাইনালে হারল ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার জয়ে ব্যাট হাতে অগ্রণী ভূমিকা রাখেন বেথ মুনি। ১০ চারে ৪৯ বলে ৬৪ রান করেন অভিজ্ঞ কিপার-ব্যাটার। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়ায় ৩৬ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]