ওরা সবাই গুনছে প্রহর শূন্যরেখায়
হঠাৎ করে দেখলে ওদের ‘জম্বি’ দেখায়
কিন্তু ওরা মানুষ! তবে চেতনাহীন
বোধহারা এক নিঃস্ব জীবন ‘নিজস্ব’তায়!
খোলা আকাশ মাথার উপর ছাদের মত
রোদ বৃষ্টি করছে খেলা অবিরত
থেকে থেকে হাতছানি দেয় জন্মভূমি
রক্তক্ষরণ হচ্ছে বুকে, বাড়ছে ক্ষত!
‘পুশব্যাক’ আর ‘পুশইনের’ জটিল খেলায়
কাটছে সময় নিদারুণ এক অবহেলায়
তবুও তারা আশার ভেলায় অপেক্ষাতে
ঠাঁই যদি পায় সভ্য কোনো মানুষ পাড়ায়!
‘নোম্যান্স ল্যান্ড’ ভূমি সে তো একলা একা
মালিক প্রভু কারও নামে নয় তো লেখা
বাস্তুহারা মনে তাদের স্বপ্ন চোখে
এই পৃথিবী হবে একদিন শূন্যরেখা!
হঠাৎ করে দেখলে ওদের ‘জম্বি’ দেখায়
কিন্তু ওরা মানুষ! তবে চেতনাহীন
বোধহারা এক নিঃস্ব জীবন ‘নিজস্ব’তায়!
খোলা আকাশ মাথার উপর ছাদের মত
রোদ বৃষ্টি করছে খেলা অবিরত
থেকে থেকে হাতছানি দেয় জন্মভূমি
রক্তক্ষরণ হচ্ছে বুকে, বাড়ছে ক্ষত!
‘পুশব্যাক’ আর ‘পুশইনের’ জটিল খেলায়
কাটছে সময় নিদারুণ এক অবহেলায়
তবুও তারা আশার ভেলায় অপেক্ষাতে
ঠাঁই যদি পায় সভ্য কোনো মানুষ পাড়ায়!
‘নোম্যান্স ল্যান্ড’ ভূমি সে তো একলা একা
মালিক প্রভু কারও নামে নয় তো লেখা
বাস্তুহারা মনে তাদের স্বপ্ন চোখে
এই পৃথিবী হবে একদিন শূন্যরেখা!