​খোঁজে তৃষ্ণার্ত ঠোঁট

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৬:০৬ , অনলাইন ভার্সন
ছুটির বিকেলগুলোতে আড়মোড়া ভেঙে অলসতা ঘুরে বেড়ায়
নরম পুষি বিড়ালের মতো করে,
খোঁজে আদর।

গোধূলিলগ্নে-
আঙুলগুলো নেচে ওঠে
ষোড়শী বালিকার মতো
যেন চঞ্চলা প্রজাপতি!

রঙিন চোখ; রংতুলি খোঁজে
গালে হাত দিয়ে আনমনা হয়ে বসে থাকা
মুখে আবির ছোঁয়াবে তুলির আঁচড়ে।

রংতুলি সে-তো
খোঁজে ভেজা তৃষ্ণার্ত ঠোঁট
তৃষ্ণা মেটাবে বলে।

তবুও কেন জানি
রংতুলির ছোঁয়ায়
কিছু দুঃস্বপ্নের
ছায়ারেখা দেখি।
তবে কি সেটা অশুভ ছায়াপথ!
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]