শেখ হাসিনা অতটা সাহসী নন যে ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসবেন। বরং জীবনের বিন্দুমাত্র নিরাপত্তাঝুঁকি দেখলেও তিনি ফিরবেন না। ক্ষমতায় আসার মতো পরিবেশ নিশ্চিত হয়েছে—এমন কিছু দেখলেই শুধু তিনি দেশে আসবেন। এসব কথা বলেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিএনপির নেতাদের যে ভাষা, সেটা আমার অবস্থান নয়। আমি সেই ভাষায় বলতে চাই না। তিনি যে তালে বলেছেন আসবেন, একই তালে বিএনপি আবার বলছে আসতে দেবে না। আমি চাই শেখ হাসিনার বিচার হোক। তবে সার্বিক পরিস্থিতিতে নিজের দলের নিরঙ্কুশ বিজয়ের পরিস্থিতি দেখলেই শুধু তিনি দেশে আসবেন বলে আমি মনে করি। অন্যথায় তিনি আসবেন না।’
২৩ নভেম্বর সোমবারের এই টকশোতে অতিথি হিসেবে আরও ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ মাহদি আযহারী। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। দেশের সমসাময়িক রাজনীতির নানা বিষয়ে কথা বলেন দুই অতিথি।
শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে—এ দাবি জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি আযহারী। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে আসতে চান বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু তার পাসপোর্টের জন্য আবেদন-সংক্রান্ত প্রক্রিয়াটি অস্বচ্ছ বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে প্রত্যর্পণই হতে পারে সঠিক পথ।
আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র হিসেবে রুমিন ফারহানা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন—ফেসবুকে পোস্ট দিয়ে এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা আশরাফ মাহদি আযহারী। আরও অনেককেই তিনি এমন ‘মুখপাত্র’ মনে করছেন। এমনকি তাদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঠিকানার টকশোতে আশরাফ মাহদি আযহারী বলেন, ‘আগেই ভালো ছিলাম—এ কথা বলে অনেক দিন ধরেই রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করছেন। আরেকজন আনিস আলমগীর, তাকে একবার গ্রেপ্তারও করা হয়েছিল। তিনি আগেই গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া প্রসঙ্গে বলেছিলেন। এগুলো একধরনের সহিংসতার উসকানি।’
জামায়াত ও এনসিপি প্রায়ই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের প্রতি যদি তারা এভাবে কঠোর অবস্থান নিত, তাহলে দলটি সহিংসতার সাহস পেত না বলে মন্তব্য করেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন—এমন অভিযোগও সমর্থন করেন না তিনি। এ প্রসঙ্গে ঠিকানার টকশোতে মো. তারেক রহমান বলেন, ‘আমি মানি আর না মানি, বাস্তবতা হচ্ছে—আওয়ামী লীগ এত বড় একটা দল যে তারা নিজেরাই টেনশন তৈরি করার সক্ষমতা রাখে। এই দলটিকে বাঁচিয়ে রাখার জন্য খালেদ মুহিউদ্দীন, আনিস আলমগীর, মাসুদ কামাল কিংবা আমাকে তাদের প্রয়োজন হবে না।’
ঠিকানা/এনআই