বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় স্থানীয় কারখানার কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর তারা মহাসড়ক ছেড়ে রাস্তার পাশ দিয়ে মিছিল করতে থাকে।
এ ছাড়াও সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন।
এ সময় পাঁচ মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যায়। এ সময় আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে। শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজারে অবস্থান নেয়। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে আনসার রোডের পশ্চিম দিকে পাঠিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
ঠিকানা/এসআর