২৩ জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে

খোরশেদ ছাড়া একজন বাংলাদেশি-আমেরিকান প্রার্থীও জয়ী হতে পারলেন না

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:৫৭ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন পদে অনুষ্ঠিত ২৩ জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি-আমেরিকান প্রার্থীদের একজন ছাড়া কেউই বিজয় অর্জন করতে পারেননি। ফলে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক ধরণের হতাশার সৃষ্টি হয়েছে। ২৩ জুন অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেটের গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাটিক প্রাইমারির এবারের নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী হন। এরমধ্যে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬ এ প্রার্থী হন মেরী জোবায়দা, ডিস্ট্রিক্ট ৩০ তে প্রার্থী হন শামসুল হক, ডিস্ট্রিক্ট ৮৭তে প্রার্থী হন সিপিএ জাকির চৌধুরী, ডিস্ট্রিক্ট ৩২ এর প্রার্থী হন মোহাম্মদ মোল্লা সানী, ডিস্ট্রিক্ট ৩৭ এর প্রার্থী হন পিয়া রহমান। নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৯ থেকে ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য পদে খোরশেদ খন্দকার প্রার্থী হন। তিনি বিজয় এনেছেন। তার এই বিজয় কিছুটা হলেও আলো দেখিয়েছে। তিনি একমাত্র বিজয় পেয়েছেন। এই সব প্রার্থীদের মধ্যে একাধিক জনের জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তারা নিজেদের ঝুড়িতে জয়ের ফলাফল লিখতে পারেননি। তবে তারা জয়ের বেলায় সেইভাবে সাফল্য দেখাতে না পারলেও বাংলাদেশী কমিউনিটির নেতা ও বাংলাদেশীদের গুরুত্ব দেন ও কমিউনিটির সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন মূলধারার রাজনীতিক এরকম অনেক প্রার্থী এবারের নির্বাচনে জয়ী হয়েছেন। তাদের বিজয়রে মধ্য দিয়ে বাংলাদেশীদের কথাগুলো ও দাবিগুলো পূরণ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। 

আরও পড়ুন : নিউইয়র্কে প্রাইমারি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নির্বাচনের রাতের ফলাফলের অনানুষ্ঠানিক প্রকৃতি বিষয়ক বিবৃতি দিয়ে বলা হয়, নির্বাচনের রাতের অনানুষ্ঠানিক ফলাফলগুলো প্রতিটি কাউন্টি বোর্ড অফ ইলেকশনস থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবং জনগণের সুবিধার্থে তা অনলাইনে প্রকাশ করা হয়। নিউ ইয়র্ক স্টেটের নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন (সার্টিফাই) করার আগে ‘আর্লি ভোটিং’ (আগাম ভোটদান) এবং নির্বাচনের দিন প্রদত্ত সমস্ত ভোটের পূর্ণাঙ্গ পুনঃ-গণনা (রিক্যানভাসেস ) এবং সেই সাথে বৈধ আর্লি মেইল ​​ব্যালট, অ্যাবসেন্টি (অনুপস্থিত ভোটারদের) ব্যালট, সামরিক/বিদেশস্থ ভোটারদের ব্যালট, বিশেষ ব্যালট এবং অ্যাফিডেভিট (সাময়িক বা প্রভিশনাল) ব্যালটগুলোর যাচাই-বাছাই ও গণনা সম্পন্ন করা আবশ্যক। আরো বলা হয়, সবাইকে মনে রাখতে হবে যে, নির্বাচনের পরবর্তী দিনগুলোতে যখন সমস্ত বৈধ ব্যালট প্রক্রিয়াজাত ও গণনা করা হবে এবং কাউন্টি বোর্ডগুলো হালনাগাদকৃত ফলাফল আপলোড করবে, তখন নির্বাচনের রাতের প্রাথমিক ফলাফলে পরিবর্তন আসতে পারে। ব্যালট গণনার সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর (সাধারণত প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে এবং সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ২৫ দিনের মধ্যে), প্রতিটি কাউন্টি বোর্ড নিউ ইয়র্ক স্টেট নির্বাচনী আইনের প্রযোজ্য ধারা অনুযায়ী (এনওয়াইএস নির্বাচনী আইন, ধারা ৩-২২২, ৯-২০০, ৯-২০৮) তাদের নিজ নিজ নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করে। এরপর সেই প্রত্যয়নপত্রগুলো একত্রিতকরণ, চূড়ান্ত প্রত্যয়ন এবং প্রকাশের জন্য স্টেট বোর্ডে পাঠানো হয়।
২৩ জুনের এবারের প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল আসেনি। অধিকাংশ প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোট সংগ্রহে ব্যর্থ হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও ভোটার হিসেবে তাদের অংশগ্রহণ এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। পাশাপাশি বিভিন্ন এলাকায় কমিউনিটির ভোট বিভক্ত হয়ে যাওয়াও পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে একই কমিউনিটির একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের বিভাজন ঘটেছে বলে পর্যবেক্ষকরা মনে করেন।
কমিউনিটির নেতৃবৃন্দের মতে, নির্বাচনে পরাজয় হতাশাজনক হলেও এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তারা মনে করেন, রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে ভোটার নিবন্ধন বৃদ্ধি, তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করা এবং নির্বাচনী এলাকাভিত্তিক দীর্ঘমেয়াদি সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি-আমেরিকান প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতেও কমিউনিটির স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গত কয়েক বছরে নিউইয়র্কের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও এবারের প্রাইমারিতে কোনো বাংলাদেশি প্রার্থী বিজয়ী হতে পারেননি, তবুও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অংশগ্রহণ ভবিষ্যতে বৃহত্তর সাফল্যের ভিত্তি তৈরি করবে এবং মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
নিউইয়র্ক স্টেটের প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হয় ২৩ জুন। প্রাইমারী নির্বাচনের অংশ হিসাবে আগাম ভোটগ্রহণ শুরু হয় ১৩ জুন। চলে ২১ জুন পর্যন্ত। আগাম ভোটে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রার্থীদেরকে তাদের নিজ নিজ দলের নিবন্ধিত ভোটাররা ভোট দেন। বিভিন্ন পদে  প্রার্থীদেরকে তার এলাকার ভোটাররা ভোট দিয়েছেন। এই নির্বাচনে এক ঝাঁক বাংলাদেশী আমেরিকান নির্বাচনে অংশ নেন। ২৩ জুন অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেটের গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাটিক প্রাইমারির এবারের নির্বাচনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬ এ প্রার্থী হন মেরী জোবায়দা, ডিস্ট্রিক্ট ৩০ তে প্রার্থী হন শামসুল হক, ডিস্ট্রিক্ট ৮৭তে প্রার্থী হন সিপিএ জাকির চৌধুরী, নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৯ থেকে ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য পদে খোরশেদ খন্দকারসহ বেশ কয়েকজন। বিভিন্ন প্রার্থীরা আগাম নির্বাচনে ভোট দেয়ার জন্য তার এলাকার প্রার্থীদেরকে আহ্বান জানান। ২৩ জুন ২০২৬ নিউইয়র্ক প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান প্রার্থীরা বিভিন্ন পদে একঝাঁক বাংলাদেশী-আমেরিকান প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালান। এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তাদের এই অংশগ্রহণের বিষয়টি ইতিবাচক হিসাবে দেখা হয়।  নিউইয়র্ক অঙ্গরাজ্যের ২৩ জুন ২০২৬ সালের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে কয়েকজনের প্রচারণা ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দেন, তারা প্রার্থী হিসাবে ভাল অবস্থানে ছিলেন। 
৩০ নম্বর ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এরমধ্যে শাসমুল হক দ্বিতীয় অবস্থানে আছেন। প্যাট্রিক মার্টিনেজ জয়ী হয়েছেন। ৩৬ নম্বর ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারি ডায়ানা সি. মোরেনো জয়ী। দ্বিতীয় অবস্থানে মেরি জোবাইদা।৩২ নম্বর ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে নাথানিয়েল হেজেকিয়া  জয়ী,  তৃতীয় অবস্থানে মোহাম্মদ জে. মোল্লা । ৮৭ নম্বর ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কারিনেস রেইয়েস জয়ী হয়েছেন। দ্বিতীয় জাকির চৌধুরী। ৩৭ নম্বর ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে  সামান্থা কাটান জয়ী,  দ্বিতীয় অবস্থানে মেলিসা অরল্যান্ডো পিয়া রহমান তৃতীয়।  
যারা বেশ আলোচনায় ছিলেন ও জয়ের সম্ভাবনায় আলোচনার তালিকা ছিলেন তারা হলেন, ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেন শামসুল হক। তিনি একজন সাবেক এনওয়াইপিডি কর্মকর্তা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি নির্বাচিত হলে নিউইয়র্ক স্টেট লেজিসলেচারে প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য হওয়ার সম্ভাবনা তৈরি হবে।  ব্রঙ্কসের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেন জাকির চৌধুরী। তার প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যম ও কমিউনিটি পর্যায়ে উল্লেখযোগ্য সাড়া ফেলে। মেরী জুবায়দা অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬ থেকে অংশ নিয়েছিলেন। তিনি এর আগেও জোহরান মামদানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর ওই আসন শূন্য হওয়ায় ওই সময়ের নির্বাচনের জন্য প্রার্থী হন। তবে সেই সময়ে মেয়র জোহরান মামদানী অন্য একজন প্রার্থীকে দলের সমর্থন দেন। ফলে মেরী শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকলেও জয় লাভ করতে পারেননি। মেরী জুবায়দা এবারের নির্বাচনের জন্য মাঠে সক্রিয় ছিলেন। 
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের নির্ধারিত ভোটকেন্দ্র ও সময়সূচি আগে থেকেই যাচাই করে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। যাতে সবাই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই প্রাথমিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রস্তুতি ও তৎপরতা ছিল লক্ষনীয়। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পর্যায়ে প্রচার-প্রচারণাও জোরদার করা হয়।  ভোটার উপস্থিতি শুরুর দিতে একটু কম থাকলেও পরে তা বেড়েছে ও আশানুরূপ ভোট পড়েছে। প্রার্থীরা নিজের ভোট পেয়ে খুশী। তবে যারা জয়ী হতে পারেননি তারা একাধিক প্রার্থী মনে করেন যদি সকল ভোটাররা ভোট কেন্দ্রে আসতেন ও ভোট দিতেন তাহলে আমাদের জয় লাভ করা সহজ হতো। অনেকেই মনে করেন প্রাইমারীতে ভোট দেওয়ার ততটা প্রয়োজন নেই। সাধারণ নির্বাচনের দিনে ভোট দিবেন। আসলে এখানেই ভুল ধারনা। প্রাইমারী নির্বাচনে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারলে তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে অংশ নিয়ে তার বিজয় নিশ্চিত করতে পারেন। নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক স্টেট। এই কারণে এখানে ডেমেক্র্যাটিক প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই জয় লাভ করেন।  
নিউইয়র্কের বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী মাঠে ছিলেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চেয়েছেন। কমিউনিটির উন্নয়ন, অভিবাসী অধিকার, শিক্ষা, জননিরাপত্তা ও আবাসন সংকটের সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রার্থীদের দাবি, গত এক দশকে বাংলাদেশী-আমেরিকানদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে মূলধারার রাজনীতিতে কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশী ভোটারদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর সমর্থনও তাদের বিজয়ের পথ সুগম করবে।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীরা বিভিন্ন কমিউনিটি সভা, গণসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।  অনেকেই  বলেছিলেন এই নির্বাচন শুধু ব্যক্তিগত বিজয়ের লড়াই নয় বরং নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশী-আমেরিকানদের অবস্থান আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিশ্লেষকদের মতে, কুইন্স ও ব্রুকলিনে বাংলাদেশী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের ভোট এখন নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে বিভিন্ন নির্বাচনী এলাকায় বাংলাদেশী-আমেরিকান প্রার্থীদের উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রার্থীরা ভোটারদের আগাম ভোটদান ও নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান। তাদের প্রত্যাশা ছিল কমিউনিটির ঐক্যবদ্ধ সমর্থন এবং ব্যাপক ভোটার অংশগ্রহণের মাধ্যমে এবারের নির্বাচনে বাংলাদেশী-আমেরিকানদের সাফল্যের নতুন ইতিহাস রচিত হবে। তবে সেই সুযোগটি এবারও কাজে লাগানো গেল না। তাদের মধ্যে সবাই জয়লাভ না করায় সাফল্যের ইতিহাসটি সম্মিলিতভাবে লেখা হলো না।  কারণ গত২৩ জুনের এই প্রাইমারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশী কমিউনির মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরা আশা করেছিলেন, ভোটাররা তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং কমিউনিটির প্রতি অঙ্গীকার বিবেচনা করে সমর্থন দেবেন এবং নির্বাচনে বিজয়ী করে মূলধারার রাজনীতিতে বাংলাদেশী-আমেরিকানদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবেন।
এদিকে বাংলাদেশেী কমিউনিটির সাথে মূলধারার অনেক রাজনীতিবিদদের সম্পর্কে রয়েছে। তারা বাংলাদেশী আমেরিকানদের গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। সেই সাথে বাংলাদেশী আমেরিকানদের কাছ থেকে সমর্থনও দেন।  বিভিন্ন সংগঠন তাদেরকে এনড্রোজ করে। বাংলাদেশী আমেরিকানরা যে সব প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারাও সেখান থেকে প্রার্থীদের এনড্রোজ করতে পেরে সন্তুষ্ট। অনেক প্রার্থীই বিভিন্ন দেশের ভোটারদের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির ভোটারদের কাছে ভোট চান। বাংলাদেশী আমেরিকানদের পাশাপাশি আরো বেশ কিছু সংখ্যক প্রার্থী রয়েছে যারা বাংলাদেশী আমেরিকানদের গুরুত্ব দিয়েছেন। তারা বাংলাদেশী কমিউনিটির সহায়তা চাওয়ার পাশাপাশি ভোটও চেয়েছেন।  এরমধ্যে যেসব প্রার্থী  রয়েছেন তাদের অনেকেই ইতোমধ্যে কমিউনিটির জন্য কাজ করেছেন। 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]