গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু

প্রকাশ : ২০২৬-০৯-২৮ ১২:৫৯:০০ , অনলাইন ভার্সন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইসরায়েলি টিভি চ্যানেল ১২ ও কান এবং হারেৎজ ও জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু এক দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যান এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই নেতানিয়াহুর এই সফরের খবর সামনে এলো।

এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহু সেই সতর্কবার্তা ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়। নেতানিয়াহু ওই প্রতিবেদনটি অস্বীকার করেছেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]