চার দশক পূর্তির বছরে ঐক্যের বদলে বিভক্তির চিত্র নিয়েই শেষ হলো উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের পরিচিত আয়োজন ফোবানা সম্মেলন। গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে একই সময়ে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডার অরল্যান্ডো এবং কানাডার টরন্টো—চার শহরে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে ফোবানার ৪০তম সম্মেলন। প্রায় প্রতিটি পক্ষই নিজেদের আয়োজনকে ‘৪০তম ফোবানা সম্মেলন’ হিসেবে উপস্থাপন করেছে।
তিন দিনের সম্মেলন শেষে তিনটি ধারায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং ২০২৭ সালের সম্মেলনের স্বাগতিক শহরও নির্ধারণ করা হয়েছে। টরন্টোর পক্ষ অবশ্য বর্তমান নেতৃত্ব বহাল রেখেছে এবং পরবর্তী সম্মেলনের স্থান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ফলে ফোবানার ৪১তম সম্মেলনেও একাধিক শহরে পৃথক আয়োজন হওয়ার চিত্র এখন প্রায় নিশ্চিত।
নিউইয়র্ক ফোবানা: নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য জাকারিয়া চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন নুরুল আমিন বাবু, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম এবং এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।
যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান এবং ট্রেজারার হয়েছেন সাজ্জাদুল হাসান। মোট ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
একই সভায় ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলনের স্বাগতিক শহর হিসেবে ওয়াশিংটন ডিসি নির্বাচিত হয়েছে। হোস্ট হওয়ার আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেনসেলভেনিয়া, ফ্লোরিডা ঢাকা ক্লাব এবং ওয়াশিংটন ডিসির ইউএস-বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন। শেষ পর্যন্ত ওয়াশিংটন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়।
২০২৭ সালের হোস্ট কমিটির সভাপতি হিসেবে প্রবীণ সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. মোহাম্মদ হোসাইনের নামও ঘোষণা করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফোবানা: লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় মোহাম্মদ এম রহমান জহির ২০২৬-২৭ মেয়াদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সচিব হয়েছেন ড. প্রিয়লাল কর্মকার।
নতুন কমিটিতে আবির আলমগীর ভাইস চেয়ারপারসন, অ্যান্থনি গোমেজ পিয়ুস যুগ্ম সচিব এবং নাহিদা নাসের ইয়াসমিন ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এছাড়া নয়জনকে আউটস্ট্যান্ডিং সদস্য এবং বিভিন্ন অঙ্গরাজ্যের সংগঠন প্রতিনিধিদের নির্বাহী সদস্য করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের এই পক্ষ ঘোষণা করেছে, তাদের ২০২৭ সালের ফোবানা সম্মেলন হবে টেক্সাসের হিউস্টনে। পাশাপাশি ২০২৮ সালের সম্মেলনের জন্য মিশিগানের নামও ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া এবারের সম্মেলনের হোস্ট সংগঠন ছিল। ৪ থেকে ৬ সেপ্টেম্বর ইউনিভার্সাল সিটির হিলটনে অনুষ্ঠিত সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, স্বাস্থ্যসেবা কার্যক্রম, যুব কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন ছিল।
টরন্টো ফোবানা: কানাডার টরন্টোতে অনুষ্ঠিত চতুর্থ ফোবানা ধারায় নতুন নির্বাহী কমিটি নির্বাচনের পরিবর্তে বিদ্যমান নেতৃত্ব বহাল রাখা হয়েছে। এই অংশের নেতৃত্বে চেয়ারম্যান হিসেবে রয়েছেন গিয়াস আহমেদ এবং সেক্রেটারি ফিরোজ আহমেদ।
এখন পর্যন্ত এই পক্ষ ২০২৭ সালের ৪১তম সম্মেলনের স্বাগতিক শহর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সংশ্লিষ্টদের মধ্যে নিউইয়র্কের বাফেলো নিয়ে আলোচনা থাকলেও সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আয়োজকদের একজন জানিয়েছেন, পরবর্তী বৈঠকে হোস্ট সিটি ও আয়োজক সংগঠনের নাম চূড়ান্ত করা হতে পারে।
টরন্টোর সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠান হয় ডন ভ্যালি হোটেলে। পরের দুই দিন টেস্ট অব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বড় পরিসরে বাংলাদেশি মেলার আয়োজন করা হয়। এতে টরন্টোর মেয়র অলিভিয়া চাওসহ স্থানীয় রাজনীতিক, শিল্পী ও কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অরল্যান্ডো ফোবানা: ফ্লোরিডার অরল্যান্ডোর কিসিমিতে অনুষ্ঠিত পৃথক ফোবানা সম্মেলনের পর নতুন নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান। এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন রহিম নিহাল। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক জিয়া ও আমিনুল ইসলাম কলিন্স।
জয়েন্ট সেক্রেটারি হয়েছেন সাহাবউদ্দিন ও ইমরান জনি আলম এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন শাহেদুল ইসলাম অঞ্জন। এই ধারার ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে বাংলাদেশ লিগ অব আমেরিকা।
এবারের অরল্যান্ডো সম্মেলন অনুষ্ঠিত হয় হলিডে ইন রিসোর্ট কিসিমি বাই দ্য পার্কসে। তিন দিনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যবসা ও নেতৃত্ববিষয়ক আলোচনা, যুব কার্যক্রম এবং নারী নেতৃত্বের বিভিন্ন পর্ব ছিল।
চার দশকেও মেলেনি ঐক্যের সমীকরণ : একসময় উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় বার্ষিক মিলনমেলা হিসেবে পরিচিত ফোবানা দীর্ঘদিনের নেতৃত্বের দ্বন্দ্ব ও সাংগঠনিক মতপার্থক্যে এখন একাধিক ধারায় বিভক্ত। চার দশক পূর্তির বছরেও সেই বিভক্তি কাটেনি; বরং একই লেবার ডে উইকেন্ডে চার শহরে চারটি সম্মেলন হওয়ায় তা আরও স্পষ্ট হয়েছে।
এবারের সিদ্ধান্তগুলো অনুযায়ী ২০২৭ সালে অন্তত তিনটি পৃথক ফোবানা সম্মেলন ইতিমধ্যে নিশ্চিত—ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে। টরন্টো ধারার সিদ্ধান্ত বাকি থাকায় সংখ্যা চারেও পৌঁছাতে পারে।
ফলে ফোবানার পঞ্চম দশকের শুরুতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—উত্তর আমেরিকার বাংলাদেশিদের এই ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম কি ভবিষ্যতে আবার একটি ছাতার নিচে ফিরতে পারবে, নাকি ‘ফোবানা’ নামেই একাধিক সমান্তরাল সম্মেলনই হয়ে উঠবে নতুন বাস্তবতা?