দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬, ০০:৪৭ , অনলাইন ভার্সন
ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে স্মরণীয় এক জয় পেল নামিবিয়া। এ নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে নামিবিয়া জিতল দুটিতেই।

গত বছরের অক্টোবরে প্রথমবার এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার শেষ বলের রোমাঞ্চে চার উইকেটে জিতেছিল নামিবিয়া।

শুক্রবার (২৮ আগস্ট) আগে ব্যাটিং করে নামিবিয়া ৯ উইকেটে ১৬৩ রান করে। দলীয় সর্বোচ্চ ৬০ রান করেন ইয়ান ফ্রাইলিংক। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন প্রেনেলান সুব্রায়ান।

১৬৪ রান তাড়া করতে নেমে দুই ওভারে ১৯ রানের মধ্যে দুই ওপেনার জর্ডান হারমান ও লুয়ান দ্রে প্রিটোরিয়াস প্যাভিলিয়নে ফেরেন। ডেভাল্ড ব্রেভিস এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে থিতু হতে পারছিলেন না কেউ।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৫ রানে থামে প্রোটিয়ারা। স্মিট ও ট্রাম্পেলমান তিনটি করে উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]