বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তি এবং রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই মন্ত্রিসভায় রদবদল হতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দল ও সরকারের ভেতরে। সম্ভাব্য পুনর্গঠনে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের পাশাপাশি নতুন মুখ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা, মিত্র দলের প্রতিনিধি, সংসদের হুইপ এবং টেকনোক্র্যাট কোটায় কয়েকজনকে অন্তর্ভুক্ত করার আলোচনা রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করছে।
দলীয় ও সরকারি একাধিক সূত্র বলছে, গত ছয় মাসে কয়েকজন মন্ত্রীর কাজের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, এমন আলোচনা বিএনপির অভ্যন্তরে রয়েছে। কারও কারও বিতর্কিত বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আবার দু-একজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রল ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। এসব কারণে কয়েকজন মন্ত্রীর ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে সরকারের ভেতরে-বাইরে আলোচনা রয়েছে।
মন্ত্রিসভায় জায়গা পেতে আগ্রহী নেতাদের মধ্যেও শুরু হয়েছে দৌড়ঝাঁপ। বিএনপি ও মিত্র দলের অনেক নেতা জ্যেষ্ঠ মন্ত্রী ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে ধারণা নিতে কেউ কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করছেন বলে দলীয় সূত্রের দাবি। আগ্রহী নেতারা সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, দলের জন্য ত্যাগ-তিতিক্ষা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন। পাশাপাশি মন্ত্রিসভায় থাকা কারও অতীত ভূমিকা নিয়েও কেউ কেউ আলোচনা করছেন।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রীর পদটি কার্যত শূন্য হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। আবার রাজনৈতিক মহলে একজন সিনিয়র মন্ত্রীকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথাও শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনার গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্টরা এর সত্যতা নিশ্চিত করেননি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমে বলেছেন, মন্ত্রিসভা পুনর্গঠন এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়ানো খবরে তিনি বিব্রত। একইভাবে দলীয় সূত্র জানিয়েছে, সালাহউদ্দিন আহমদও এ ধরনের গুঞ্জনে অস্বস্তিতে রয়েছেন। ফলে মন্ত্রণালয় পরিবর্তনের যে আলোচনা চলছে, তা এখন পর্যন্ত মূলত রাজনৈতিক গুঞ্জন হিসেবেই রয়েছে।
নতুন মুখ হিসেবে মিত্র দলের সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সংসদের কয়েকজন হুইপ এবং বিএনপি ও সমমনা দলের আরও দু-একজন নেতার নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় আনার আলোচনা রয়েছে।
মন্ত্রিসভায় থাকা বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের মতে, কয়েকজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে গিয়ে চাপের মধ্যে রয়েছেন। বিপরীতে দু-একজন প্রতিমন্ত্রীর কাজ তুলনামূলক ভালো বলে দলীয় পর্যায়ে মূল্যায়ন রয়েছে। পুনর্গঠন হলে তাদের কেউ কেউ পূর্ণমন্ত্রী হতে পারেন। সংসদ সদস্যদের মধ্য থেকেও নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে বিএনপির ‘বঞ্চিত’ বলে পরিচিত নেতারাও এবার মূল্যায়নের প্রত্যাশায় রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও মন্ত্রিসভায় জায়গা পাননি, এমন নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নাম আলোচনায় রয়েছে।
তবে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে সংযুক্ত হচ্ছেন আরও নতুন দুই মুখ। মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও এই ধাপে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত
করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কিংবা রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। মন্ত্রিপরিষদের নতুন এ দুই সদস্য আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাঁর কাছ থেকে শপথ নেবেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনার পাশাপাশি সংসদ উপনেতার পদ নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে প্রধানমন্ত্রীর পাশের আসনটি খালি হবে। সেখানে কাকে বসানো হবে, নাকি পদটি এবারও শূন্য রাখা হবে, তা এখনো স্পষ্ট নয়। বিএনপির অতীতেও অভ্যন্তরীণ প্রতিযোগিতার কারণে সংসদ উপনেতার পদ শূন্য রাখার নজির রয়েছে। ফলে এবারও দলটি কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে আলোচনা চলছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদও শূন্য হবে। এ পদে কে আসছেন, তা নিয়েও দলের ভেতরে কৌতূহল বাড়ছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার আলোচনা যেমন রয়েছে, তেমনি দলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশও গুরুত্বপূর্ণ এ পদের জন্য সক্রিয় বলে জানা গেছে। তবে এ ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্ভর করবে।