বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা (বিএসসিএ) আয়োজিত ঠিকানা ফুটবল লীগ-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সন্দ্বীপ ইউনাইটেড। রানার্সআপ হয়েছে ব্রঙ্কস ইউনাইটেড। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সন্দ্বীপ ইউনাইটেড।
নিউইয়র্কের র্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামে ১৬ আগস্ট রোববার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। একই দিন লীগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইসাব ২-১ গোলে ওজনপার্কের ফাইটার্স ক্লাবকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুটি ম্যাচ উপভোগ করেন। উল্লেখ্য, এবারের লীগে মোট ৯টি দল অংশ নেয়।
ফাইনাল শুরুর আগে অতিথি ও বিএসসিএ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রংবেরঙের একগুচ্ছ বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ। এর আগে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. মোহাম্মদ এনামুল হক, আব্দুল কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আবু যুবায়ের দারা এবং বর্তমান খেলোয়াড় সামিত সৌম্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, বিএসসিএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান ট্রাস্টি সদস্য আব্দুর রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ট্রাস্টি সদস্য আনোয়ার হোসেন, ট্রাস্টি বোর্ড সদস্য আজম চৌধুরী, আব্দুল হাসিম হাসনু ও মখন মিয়া, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, আমিনুল ইসলাম চুন্নু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক রোকন হাকিম এবং মেডোব্রুক ফাইন্যানশিয়াল মর্টগেজ ব্যাংকার্স করপোরেশনের ম্যানেজার আকিব হোসাইন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিএসসিএর সভাপতি দুলাল মিয়া এনাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফ ফুটবলার সামিত সৌম্যর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ফ্লাডলাইটের আলো আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সন্দ্বীপ ইউনাইটেড ও ব্রঙ্কস ইউনাইটেডের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই শুরু হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় তা গোলে পরিণত হয়নি।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত ছয় মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে শিরোপার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পরে সন্দ্বীপ ইউনাইটেড।
তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির একপর্যায়ে সাইডলাইনে উভয় দলের কর্মকর্তাদের অখেলোয়াড়সুলভ আচরণ দেখা যায়। এ ঘটনায় রেফারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের লাল কার্ড দেখান।
ফাইনালের আগে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইসাব ২-১ গোলে ওজনপার্কের ফাইটার্স ক্লাবকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। ম্যাচটিও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটির তিনটি গোলই আসে প্রথমার্ধে। আইসাবের হয়ে দুটি গোল করেন ওমর। ফাইটার্স ক্লাবের হয়ে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় বিষ্ণু একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আইসাব।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি বিএসসিএর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ট্রাস্টি সদস্য মনজুর আহমেদ চৌধুরী, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, সভাপতি দুলাল মিয়া এনাম, সহসভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার ও মোহাম্মদ জুয়েল আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এস ইসলাম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন বিএসসিএর সহকারী সাধারণ সম্পাদক এ মুকিত রিমন ও আব্দুল কাদের লিপু, কোষাধ্যক্ষ মেহরাজ হোসেন ফাহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, দপ্তর সম্পাদক রাহুল বড়ুয়া এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর হোসেন জয়নুল, ইকবাল আহমেদ খোকন, সাইদুল ইসলাম রিয়াদ, অনু ইমতিয়াজ কবীর ও মোহাম্মদ শওকত।
যারা পুরস্কার পেলেন
রাইজিং স্টার: মশিউর রহমান (১২০ এফসি), তাহসিন (ফাইটার্স ক্লাব), আতাউল (আইসাব) ও আরাফাত (সোনার বাংলা)।
মোস্ট ডিসিপ্লিনড টিম: ১২০ এফসি।
বেস্ট গোলকিপার: রাইয়ুস (সন্দ্বীপ ইউনাইটেড)।
ফাইনাল এমভিপি: তাজওয়ার (সন্দ্বীপ ইউনাইটেড)।
থার্ড প্লেস এমভিপি ও টপ স্কোরার: ওমর (আইসাব)—১৬ গোল।
বেস্ট ম্যানেজার: গার্ডেন স্টেট (নিউজার্সি)।
ফেয়ার প্লে: সন্দ্বীপ ইউনাইটেড।
সেমিফাইনাল এমভিপি: লুৎফুল করীম (ব্রঙ্কস ইউনাইটেড)।