​ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ , অনলাইন ভার্সন
অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে বল হাতে, তারপর ব্যাট হাতেও খেলোয়াড়রা তাক লাগিয়ে দিলেন। দুই দিনে পাঁচ সেশন ধরে তারা অজিদের ওপর ছড়ি ঘুরাচ্ছে। দ্বিতীয় দিন চা বিরতিতে গেছে তারা ৮৮ রানের লিড নিয়ে। ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৬ রান তাদের।
 
এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেটে ১০৫ রান যোগ করেছে বাংলাদেশ। এই সেশনে তানজিদ হাসান প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ২৬ রানে খেলছেন মুশফিকুর রহিম।

১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৮৫ রান যোগ করে তারা, ৪৯ রানে আউট হন মুমিনুল হক। ওই সেশনে হাফ সেঞ্চুরি করা তানজিদ লাঞ্চের পর বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকান, ১৯৭ বলে ৮ চার ও ১ ছয়ে ১০১ রানে থামেন তিনি।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]