বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট শনিবার নিউইয়র্কের কুইন্সে সিরাজী ক্যাফেতে এ আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে শাম্মী আক্তার যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মব্যস্ততার মধ্যেও সময় বের করে এ আয়োজনে অংশ নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
শাম্মী আক্তার বলেন, প্রবাসে বসবাস করেও বিএনপির নেতাকর্মীরা দলের প্রতি যে ভালোবাসা ও আন্তরিকতা দেখাচ্ছেন, তা প্রশংসনীয়। নিজেদের কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার পাশাপাশি তারা দলীয় কার্যক্রমে সময় দিচ্ছেনÑএটি দলের প্রতি তাদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, বিএনপিকে সবাই ভালোবেসে কাজ করেন। দলীয় আদর্শ ও দেশের মানুষের কল্যাণের লক্ষ্যেই নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে খোঁজ রাখছেন এবং নিজেদের অবস্থান থেকে দলের জন্য ভূমিকা রাখছেন।
মতবিনিময় অনুষ্ঠানে শাম্মী আক্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়; বরং দেশের সব মানুষের জন্য হতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা শাম্মী আক্তারকে স্বাগত জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের ভূমিকা এবং দলীয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তারা প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং দলের সাংগঠনিক কার্যক্রমের পক্ষে তারা কাজ করে যাচ্ছেন।
মতবিনিময় শেষে শাম্মী আক্তার আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, কর্মব্যস্ততার মধ্যেও নেতাকর্মীদের এমন আন্তরিক আয়োজন তাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পদাক জিল্লুর রহমান জিল্লু, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, বিএনপি নেতা আব্দুস সবুর, মোশারফ সবুজ।