ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ সারির দুই দল স্পেন ও ফ্রান্সের লড়াইয়ে ২-০ গোলের জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ১৪ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল এবং দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোলে জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
এই জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। একই সঙ্গে তারা ইতালির ২০১৮ থেকে ২০২১ সালের টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পর্শ করেছে। এছাড়া ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা আটটি নকআউট ম্যাচ জিতে নতুন ইউরোপীয় রেকর্ডও গড়েছে স্প্যানিশরা।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ডালাস স্টেডিয়াম লাল-হলুদ উৎসবে মেতে ওঠে। কারণ, ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে এখন মাত্র এক ধাপ দূরে ‘লা রোজা’।
আগামী ১৯ জুলাই রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে স্পেনের প্রতিপক্ষ হবে বুধবার (১৫ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল।
টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স সেমিফাইনালে নিজেদের স্বাভাবিক খেলায় ফিরতে পারেনি। ম্যাচের শুরু থেকেই বলের দখল, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে আধিপত্য দেখায় স্পেন।
২৩তম মিনিটে লামিন ইয়ামালের ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।
প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে একটি নিশ্চিত সুযোগ পেলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের অসাধারণ সেভে গোলবঞ্চিত হন।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করেন ডান-ব্যাক পেদ্রো পোরো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। ৬২তম মিনিটে লামিন ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
পুরো ম্যাচজুড়ে এমবাপ্পে, ওসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে স্পেনের রক্ষণভাগ। শেষদিকে ফ্রান্স কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
এই বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে, যা তাদের দুর্ভেদ্য রক্ষণভাগেরই প্রমাণ।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার সেই ইতিহাস পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে তারা।
অন্যদিকে পরাজয়ের ক্ষত মুছে দেওয়ার প্রত্যাশা নিয়ে কোচ হিসেবে নিজের রেকর্ড ২৬তম বিশ্বকাপ ম্যাচে নেমেও সাফল্য পাননি দিদিয়ের দেশম। ফলে পশ্চিম জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০) এবং ব্রাজিলের (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) পর টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে ওঠার কীর্তি গড়া হলো না ফ্রান্সের।
তবে এবারের আসরে সেমিফাইনালে উঠে টানা তিন বিশ্বকাপে শেষ চারে খেলার রেকর্ড গড়েছিল ফরাসিরা। কিন্তু সেখানেই থেমে গেল তাদের যাত্রা। ১৯৯৮, ২০০৬, ২০১৮ ও ২০২২ সালে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠা ফ্রান্স এবার স্পেনের কাছে হার মানল।
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। নিউইয়র্ক সময় বিকেল ৩টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক বৈরিতার প্রেক্ষাপটে আটলান্টা পুলিশ স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।
নিরাপত্তা বাড়ানোর অন্যতম কারণ ১৯৮২ সালের ফকল্যান্ড (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) যুদ্ধের স্মৃতি। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। সেই ঐতিহাসিক ক্ষত এখনো দুই দেশের মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে।
এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে মিশরকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড যুদ্ধ এবং দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে নিয়ে একটি বিতর্কিত গান গাইতে দেখা যায়। অন্যদিকে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল দুই দেশের ফুটবল বৈরিতাকে আরও তীব্র করে তোলে।
আটলান্টা পুলিশ জানিয়েছে, স্টেডিয়াম, ফ্যান জোন এবং বিনোদনকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে সমর্থকেরা নিরাপদে ম্যাচ উপভোগ করতে পারেন।
নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জয়ের পর যুক্তরাজ্যে প্রায় ৫০০টি ফুটবল-সংক্রান্ত সহিংসতার ঘটনায় শতাধিক সমর্থক গ্রেপ্তার হওয়ায় কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক রয়েছে।
তবে ম্যাচের আগে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তারা বলেছেন, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ; মাঠের খেলাই শেষ কথা বলবে।
ফকল্যান্ড যুদ্ধের আর্জেন্টাইন যুদ্ধাহতদের একটি সংগঠনও সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়েছে, রাজনৈতিক ইতিহাসকে ফুটবলের সঙ্গে না মেশানোর জন্য। স্কালোনি বলেন, “এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। মাঠের বাইরের ইতিহাস নয়, আমাদের মনোযোগ থাকবে শুধুই খেলায়।”
মিডফিল্ডার রদ্রিগো ডি পলও বলেন, “ফকল্যান্ড বা মালভিনাস নিয়ে আলোচনা করার জায়গা এটি নয়। মাঠে আমাদের লক্ষ্য শুধু ফুটবল।”
এদিকে এই সেমিফাইনাল ঘিরে টিকিটের চাহিদা রেকর্ড গড়েছে। ফিফার অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে ক্যাটাগরি-৩ টিকিটের দাম প্রায় ২ হাজার ৬০০ মার্কিন ডলার, আর ভিআইপি টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে।
অন্যদিকে স্পেন-ফ্রান্স সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল প্রায় ১ হাজার ৩০০ মার্কিন ডলার।
ফিফার ধারণা, এবারের বিশ্বকাপে টিকিট বিক্রি ও পুনর্বিক্রয় থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রাজস্ব আসতে পারে।
এখন ফুটবল বিশ্বের দৃষ্টি আটলান্টার দিকে। স্পেনের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে উঠবে কি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি ৬০ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ফিরবে ইংল্যান্ডÑতার উত্তর মিলবে বুধবারের (১৫ জুলাই) মহারণে।
যদি সেমিফাইনালে জয় পায়, তবে আর্জেন্টিনা সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে। এর আগে তারা ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ এবং ২০২২ সালে ফাইনাল খেলেছে।
অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। এবার নিয়ে চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে থ্রি লায়ন্স। এর আগে মাত্র একবার, ১৯৬৬ সালে, ফাইনালে উঠে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল ইংল্যান্ড।