ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারল ভারত

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:৩৭ , অনলাইন ভার্সন
মাত্র কদিন আগে আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর এবার ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছে টি-টোয়েন্টির টানা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

ভাগ্যিস, বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল। নয়তো ৫-০ ব্যবধানে ধবলধোলাই হতে পারত ভারত।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। সাউদাম্পটনে শনিবার (১১ জুলাই) শেষ ম্যাচটা ছিল নিছক আনুষ্ঠানিকতার। কিন্তু এই ম্যাচকে ইংল্যান্ড বোধ হয় বদলা হিসেবে নিয়েছিল।
 
গত মার্চে মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে ২৪৬ রানে আটকে গিয়েছিল ইংল্যান্ড। ৭ রানের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের।

সেই ইংল্যান্ড আজ আগে ব্যাট করে ৩ উইকেটে তোলে ২৫৭ রান! জস বাটলার করেন ১৩১, অধিনায়ক হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ৯৫ রানে। দুজন মিলে গড়েন ২৩৩ রানের মহাকাব্যিক জুটি, যা আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

এভারেস্টসম লক্ষ্য তাড়া করতে নেমে এক মুহূর্তের জন্য জয়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি ভারত। ঈশান কিষান ও তিলক ভার্মার ফিফটিতে ৮ উইকেটে তুলতে পেরেছে ২০১ রান। স্যাম কারান নিয়েছেন ৩ উইকেট।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]