দেশ ছাড়বেন না বলেও গেছেন, এবারও আসবেন না : ডা. শফিক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২২:১৫ , অনলাইন ভার্সন
সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে আসবেন না।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আচ্ছা দেখেন, তিনি তো বলেছিলেন তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গেছেন কি না? গেছেন তো। এখন তিনি বলছেন দেশে আসবেন, কিন্তু তিনি আসবেন না।

ডা. শফিক বলেন, সবাই মিলে যেন আমরা দেশটাকে সুন্দর করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত, স্বচ্ছ দেশ গড়তে পারি, যেটা হবে মানবিক দেশ। এটাই জাতির কাছে আমাদের প্রত্যাশা।

এদিন সকালে জামায়াত আমির দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি ত্রাণ বিতরণ করেন। পরে বিকালে তিনি ঢাকা ফিরে যান।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]