সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

উদাসী বিকেল

উদাসী বিকেল

বিজ্ঞাপন
শীতের গোধূলি ডাকে হাতের ইশারায়—
বুনো ফুলের কূট গন্ধে বুঁদ হয়ে থাকে
চরাচর,
শব্দরা এখানে নিঃশব্দে ঘুরে বেড়ায়
হৈমন্তিক মায়ায় জড়ানো নেশা—
পরস্পর।

আঁধারের চাদর গায়ে জড়িয়ে—
ঋতুমতী সন্ধ্যা নামে ধূসর প্রান্তরেখা
জুড়ে,
মুখোমুখি বসে আছি আতপ্ত করতল ছুঁয়ে
নক্ষত্র উঁকি দেয় আকাশের নকশিকাঁথা
ফুঁড়ে।

সেঁজুতির শিখায় স্মৃতির মোহরগুলো গুনে গুনে
পার করে দেব সারা রাত চন্দ্রতাপ রুপালি
উঠোন,
উত্তরফাল্গুনী ঘিরে জ্বলবে সন্ধ্যাতারা,
ফুরাবে না কোনো দিন আমাদের নিবিড় 
বুনন।

যদি কোনো দিন আসে দুর্বিনীত বৈশাখী ঝড়
মত্ত বাতাসে ছিঁড়ে গেছে বীণার তার। অচেনা দূর
দ্বীপবাসিনী,
হয়তো একদিন কোনো ক্লান্ত সন্ধ্যায় পড়িবে মনে
গোধূলির রং। আবিরে রাঙিয়ে একান্ত অনুভবে তুমি
উদাসিনী।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz