সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​একদিন আমিও থাকিব না আর

​একদিন আমিও থাকিব না আর

বিজ্ঞাপন
একদিন আমিও থাকিব না আর
এইখানে; এইসব রোদমাখা সোনালি বিকেলে;
অথবা বিকেল গড়িয়ে এইসব রঙিন সন্ধ্যায়;
তোমাদের ভালোবাসা গায়ে মেখে এই কোলাহলে;

শীতলক্ষ্যা নদীটির তীর ধরে
আমি আর কোনো দিন হেঁটে যাব নাকো
শীতের কুয়াশায় ভিজে;
শিশিরের জল ভেঙে; অড়হর ক্ষেতের আইল ধরে
আর কোনো দিন আমি হেঁটে যাব নাকো;

কোনো দিন আমি আর দেখিব না
জিয়াসকুড়ির বিলে
সেই উঁচু ঢিবিটির পাশে
হিজলের লাল ফুল ফুটে আছে জলের ছায়ায়;
মুক্তোর মালার মতো ফুটে আছে শামুকের ডিম
বিলের কিনার ধরে ফসলের মাঠে;
আম-কাঁঠালের ছায়াঢাকা
লালরঙা আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেঁটে আর যাব নাকো আমি;

কচুরিপানার তলে হিমেল জলের ভেতর
মিশে থাকা লালবুক কৈ
কোনো দিন জালি দিয়ে ধরিব না আর
শীতের সকালে;
দোয়েলের শীষ আর বউ কথা কও
ভুলে যাবে হঠাৎ তাদের গান;
আর কি বাঁজিবে কানে ধূসর ঘুঘুর ডাক
নির্জন উদাস দুপুরে আর কোনোকালে;

হয়তো আমিও তাদের মতো কোনো একদিন
শান্তির পরশ মেখে ঘুমায়ে পড়িব;
নিঃশব্দ নির্জন ভোরে
স্মৃতি হয়ে যাব কোনো দিন;
আসিব না ফিরে আর এই পৃথিবীতে
সব গান মিশে যাবে প্রাণহীন বিষাদ নিশীথে
গতকাল রাতের মতন আদিম আঁধারে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz