সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আয়ুর ভ্রমণ ক্ষণিক

আয়ুর ভ্রমণ ক্ষণিক

বিজ্ঞাপন
বন্ধু স্বজন ছাড়া হয়
জীবন মরুভূমি
এক পাহাড়ের এক কোণে
একলা তরু তুমি।

প্রাণ খুলে কথা বলার
প্রাণ খুলে হাসার
মিলিয়ে কাঁধ গান গাওয়ার
বন্ধু ভালোবাসার।

না যদি কেউ থাকে তখন
জীবনটাকে দোষে
থাকলে স্বজন কাটে সময়
সুস্থতা ও জোশে।

মাঝে মাঝে রাগ-বিরাগ
ঝগড়াঝাঁটি লাগে
লাগাম টেনে রাখলে তার
মধুর স্বভাব জাগে।

যাত্রা পথ ঝঞ্ঝামুখর
জীবন সদা অনীক
বন্ধু স্বজন ধরে রাখো
আয়ুর ভ্রমণ ক্ষণিক।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz