সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​আমি চলেই যাব জেনেও

​আমি চলেই যাব জেনেও

বিজ্ঞাপন
শোকে মুহ্যমান হবে না মালতীর লতা
থরে থরে সাজানো বাগানবিলাস,
ইউক্যালিপটাসের ঝিরিঝিরি পাতাটা।

বকুলের সময় হলেই ঝরে যায় ধুলোয়
কেবলই অযত্নে অবহেলার বিষণ্নতায়,
কে কখন রেখেছে মনে তার বেদনাটা?
তেমনি সময় আসছে খুব দ্রুত ধেয়ে;
যেন তৈরি হই সাত চব্বিশের ঘণ্টার
তিনশত পঁয়ষট্টির হিসাবের মতোই।

কোন এক নিঃসৃত নিঃসঙ্গ জোছনায়
সমান্তরাল রেললাইনে স্তবক রেখে;
গাঢ়তর সবুজ ঘাসে বিছিয়ে দেহখানা—
জলে ভরা জোড়া দিঘির আলোড়িত
নিষ্পাপ অভিমানের ক্ষয়ে পড়া রেত!
হুইসেলের তীব্র শব্দের উৎস
খুঁজে অধীর অপেক্ষায়!
এক...দুই...তিন...চার...।

হুতুমপ্যাঁচা কি কথা বলে নক্ষত্রের সাথে?
ডায়াজিপাম, ক্লোবামের অপার মাদকতার মোহজাল ভেঙে—
কী করে ভাঙি শব্দের নির্ভুলতম প্রেম?
ঠোঁটের বাঁকের কষ ঘেষে নেমে
সফেদ বিস্ময়েরা স্পর্শ করে
কোজাগরী রাতের খয়েরি সোঁদা ঘ্রাণ।

প্রত্যুষের বিলোল স্তম্ভিত সমীকরণ
পিঁপড়ের ঝাঁকের অনিকেত বিস্ময়ে,
নিখুঁত বলয়ে জড়িয়ে রাখে
আলুথালু দিখণ্ডিতা রক্তাক্ত দেহের
মধ্যবয়সী প্রৌঢ়ার হারমানা অহংকার।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz