সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​মৃত্যুঘর

​মৃত্যুঘর

বিজ্ঞাপন
কেবলই অপেক্ষা;
কিসের এত তাড়া?
যেতে তো হবেই যদি-
না গেলেই কি নয়?

না হয় এবেলা র‍য়ে’ই গেলাম,
তারপর?
বিবস্নানের অন্তিম নীরবতায়?
অপেক্ষায় কাঁদার কেউ,
আছে নাকি বলো?

তা কবে আসবে সে?
কী করে বলি বলো?
নক্ষত্রের পথ ধরে যেতে চাও বুঝি?
নক্ষত্রেরা একদিন মরে যায়;
জীবনানন্দ বলেছিল
আক্ষেপের সুরে একদিন;
সে বুঝি তুমি জানোনি কভু?

প্রত্যুষ আমায় কথা দিয়েছিল
মায়াঘর, সংসার বলে
কেঁদো নাকো যেন আর,
ও ঘর তোমার ছিল নাকো কভু-
আলো-আঁধারীর নীরব নিভৃতে
যাব নিয়ে তোমায় একদিন।

যেয়ো না এভাবে সময়ের আগে!
কী যে বলো না তুমি!
কতটা খোঁজ রেখেছ হৃদয়ের ক্ষতে?
এ বিরান ভূমিতে কতটা পথ
দিয়েছি পাড়ি ভীষণ একাকী হয়ে।

তুমি মৃত্যুবর সে কিন্তু জানি আমি
নিয়ো না আমায় তুমি ঝিঁঝি সুরের তানে
রাতের আকাশে চিরচেনা পথ;
হয়ে যাবে ভীষণ অচেনা আমার।

কতটা সময়ের অপেক্ষার প্রার্থনায়-
নতজানু হই বারংবার
লঙ্ঘনের সীমানা পেরিয়ে;
অদেখা আমার ঈশ্বরের কাছে।

প্রত্যুষেই হোক গন্তব্যের যাত্রা
যেতে চাই এই মায়ার শহর ছেড়ে,
এখানে জীবনের কোনো স্পন্দন নেই।
শুদ্ধ আত্মার সুবাস কই?
আপনজনের বড়’ই আকাল
আপন ছাড়া কখনো ঘর হয় নাকি?
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz