সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বাতাস কালিতে ধূমায়িত আর্তনাদ

​বাতাস কালিতে ধূমায়িত আর্তনাদ

বিজ্ঞাপন
মনে পড়ে জখম দিনের কথা...
প্রতিদিনকার ট্রাফিক জ্যাম আকণ্ঠ গলার মালা!
দুমড়ে-মুচড়ে নিঃশেষিত হয়ে যায় নাগরিক জীবন
পয়ষট্টি হাজার বর্গমাইলের
সড়ক-মহাসড়কে নিত্যকার দানবীয় গ্রাস!
দস্যু ট্রাকের ধারালো চাকায় ঝরে পড়ে প্রাণ
শোকাহত আকাশে রক্তাভ মেঘমালা
সিগন্যালে দাঁড়িয়ে থাকা পোশাকধারীর
হুইসেল মাড়িয়ে বখড়ার লেনদেন বেহায়ার মতো!
অন্যদিকে
হন্তারকের রঙ্গ-তামাশায় লাল পানির ঢেকুরে
মত্ত হয়ে থাকে উদগ্র উল্লাসে!
অবলুপ্তির চুমুকে চুমুকে মাংসল নৃত্যে
ঝংকৃত হয়, নৈঃশব্দ্যের পাগলা ঘোড়া
দরজা বন্ধ কক্ষে ভাসে তুমুল আর্তনাদ!
যেখানে
যুদ্ধ ও জীবনের বাঁকে বাঁকে ঋতুপর্বের ওঠানামা!
বেদনার আর্তস্বরে অদৃষ্টের ধূম্র ধোঁয়ায়
শঙ্কিত জনপদ নিঃশেষিত হয়ে যায়
অন্ধকারের বাতাস কালিতে
শূন্য থেকে মহাশূন্যতায়...
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz