সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​মুরগিরা ফের যদি ডাক দেয়

​মুরগিরা ফের যদি ডাক দেয়

বিজ্ঞাপন
ফার্মের মুরগিরা ছিল বলে
আজ সব সাংসদ, মন্ত্রী
তাহাদের পাড়া ডিম পুষ্টিতে
বলবান হয়ে দেশ যন্ত্রী!

কেউ ছিল ভেকেশনে ওপারে
 ‘গুম’ নামে সুচতুর খেলাতে,
আয়েশে করে সব টাইম পাস
হাসি মুখে ক্ষমতার  মেলাতে!

বিদেশের তেল জল গায়ে মেখে
দেশপ্রেম অভিনয়ে পাক্কা,
প্রজন্ম তাহাদের ওখানেই 
ঠিক করে  জীবনের চাক্কা! 

আমরা তো সেই আমপাব্লিক
লাথি খাওয়া মাঠে এক ফুটবল,
ছেলেমেয়ে গুলি নেয় বুক পেতে
তবু তারা হয়না তো দূর্বল!

মুরগিরা ফের যদি ডাক দেয়
অতীতের গল্পটা পুনরায়
এসে যদি ভর করে স্বদেশে
না জানি কী ঘটে বাংলায়??


বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz