সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ভঙ্গিমালাবণ্য জল দাও

​ভঙ্গিমালাবণ্য জল দাও

বিজ্ঞাপন
এতটাই ভিজে গেছ তুমি!
তোমার চুল, ব্লাউজ, শাড়ির আঁচল,
কপালের টিপ, লিপস্টিক, পায়ের নূপুর
চোখের কাজল, হাতে কদম ফুল সব ভিজে গেছে
যাক ভিজে, ভিজতে দাও সব।

ধান ভিজলে ভেতরের চালও ভেজে
চাল ভিজলে কৃষাণীর জ্বালা বাড়ে
মৃত্তিকা ভিজলে সোঁদা গন্ধ ধরে
তুমি ভিজলে আঁখিতে নেশা ধরে।

কাপড় ভিজলে শরীর ভেজে,
শরীর ভিজলে মন মনের গহিনে যে মনপাখি,
সেও ভিজে ভিজে যায়...
যাক ভিজে, আজ ভিজতে দাও সব।

খরায় খরায় তাতানো শরীর
ঝাঁ-ঝাঁ রোদে মৃত্তিকা চৌচির
তৃষ্ণার্ত প্রেমিক আজ উৎস খুঁজে ফেরে-
তাই বলি, এই তো ভেজার সময়, এই তো সৃষ্টির সময়
যেভাবে বাঁশপাতা, নিমপাতা, তুলসীপাতা ভেজে-
সেইভাবে চলো আজ ভিজে ভিজে যাই।
বৃষ্টির জলে ভিজতে ভিজতে নোঙর করো
আমাকে ধরো, ভঙ্গিমালাবণ্য জল দাও।
মাদুর পাতো, না হয় হাত পাতো, নয়তো ঠোঁট-
কলাপাতা পাতো, না হয় পদ্মপাতা, নয়তো শাড়ির আঁচল
অন্তত একটা কিছু পেতে রেখো, কিছুই যদি না থাকে ঘরে-
তাহলে বৃষ্টির জলে ভিজতে ভিজতে
শরীর পাতো, পাতো মন, মন ভিজলে মৃত্তিকা কথা বলে-
সেই নরম মৃত্তিকা দিয়ে কারিগর শিল্প গড়ে,
গড়তে হলে কিছুটা দম লাগে, সাধনা লাগে-মোলায়েম মন লাগে, লাগে নরম কাঁদা-মাটি-জল।
ভিজতে হলে মেঘ হতে হয়, গড়তে হলে ভিজতে হয়।
গড়তে হলে জলের আগুনে পুড়তে হয়
ঘামে ভিজে তবেই কবিতার জন্ম হয়।
তুমিও কি সৃষ্টির সময় ভিজেছিলে এমন?
চরণ ছুঁয়ে শুধাব দেখা হলে কোনো দিন।
যে ভেজাবে সেই তো শুকাবে, তবে আর দ্বিধা কেন?
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz